শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৮, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর নগরীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, শাহ মখদুম, মতিহার ও চন্দ্রিমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ও সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ।

সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরীর ৫টি থানার কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ হলেন, বোয়ালিয়া থানার সভাপতি মোছাঃ রেশমা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রাজপাড়া থানার সভাপতি তাসনিকা শাপলা , সাধারণ সম্পাদক লিটন দাস, শাহ মখদুম থানার সভাপতি মোছাঃ সুরভী , সাধারণ সম্পাদক সুমন হোসেন, মতিহার থানার সভাপতি মোঃ হাসানুজ্জামান , সাধারণ সম্পাদক রানা ইসলাম, চন্দ্রিমা থানা সভাপতি হাফিজা খাতুন হ্যাপি , সাধারণ সম্পাদক মোছাঃ চাম্পা বেগম।

সনি বাংলা ডট কম/ইআব

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার।

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Amazing things you may have missed while growing

নগরীতে পুলিশের গাড়ি হামলা, ৪ পুলিশ সদস্য আহত

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

পাকিস্তানে মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া!

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে খেলেন হোঁচট, যে ঘটনায় বাইডেনকে করেছিলেন কটাক্ষ, সেটাই ঘটলো ট্রাম্পের সাথে

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন