শনিবার , ৪ জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

প্রতিবেদক
sonynews
জুলাই ৪, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মো. আহসান হাবিব। শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি উপাচার্যের কার্যালয়ে আসেন। এ সময় প্রকৌশলী মো. আহসান হাবিব রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। আলাপচারিতা শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন।

সর্বশেষ - আইন