শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বৈষম্যবিরোধী নেতা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে, জরুরি সেবার অংশ হিসেবে শুধু অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল শহরের শায়েস্তানগর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Discovering the source behind the ubiquitous filler text

রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহীতে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন

মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা

রাজশাহীর দুর্গম চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ৭০০ রোগী পেলেন চিকিৎসাসেবা

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

রাজশাহীতে যৌথবাহিনির বিশেষ অভিযানে ৪ জন সহ গ্রেপ্তার ১৬

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু