• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন নগরীতে ৩ জন অনলাইন জুয়ারি আটক চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ

‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

sonynews / ১ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
‘আ.লীগের রাজনীতি চলবে কিনা অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে’

অনলাইন ডেস্ক: দেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি; এনসিপির তিন যুগ্ম প্রধান সংগঠক জোবায়রুল হাসান আরিফ, ইমন সৈয়দ, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।

উমামা ফাতেমা বলেন, রাজনীতি ঢেলে সাজাতে ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে আদালতে যারা দৌড়াচ্ছেন, মানববন্ধন করছেন তাদের সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে ৫ বছর পর হোক, ১০ বছর পর হোক তারা ফেরত আসবে। তারপর, আমাদের সবার ভবিষ্যৎ একটি প্রশ্নের উপর নির্ভর করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category