মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের (পিএমএল-এন) যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান। এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

কামরান সাঈদ উসমানী এক ভিডিওতে বলেছেন, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে। যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।

উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না।

তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

তিনি প্রস্তাব দিয়ে বলেন, আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।

উসমানির মতে, এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে। তিনি দাবি করেন, যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, তারাই বিশ্ব শাসন করে।

পাকিস্তান-বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘার ভুট্টা ক্ষেতে যুবককে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

রাজশাহী ৩-আসনের প্রার্থী আসাদের ১৩ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহীতে তিলের খাজা বিক্রি করে মাসে ৫ লাখ টাকা আয়

রাজশাহীতে তিলের খাজা বিক্রি করে মাসে ৫ লাখ টাকা আয়

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার

র‌্যাব হেফাজতে রাজশাহী মেডিকেলে নারীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দুর্গাপুরের দলীয় নেতাকর্মীদের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, মেয়ের শোক সইবেন কী করে?