Wednesday , 16 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঘার ভুট্টা ক্ষেতে যুবককে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
April 16, 2025 1:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় ভুট্টা ক্ষেতে রফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামি মো. লতিফুল ইসলাম গিয়াস (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ঢাকা আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র‍্যাব দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল বিকেলে বাঘার সিকরামপুর এলাকায় গিয়াসের ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে শফিকুলকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে গিয়াস। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যার পর গিয়াস আত্মগোপনে চলে গেলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে র‍্যাব-৫ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তাকে বাঘা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী

পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

মাই টিভি’র নাম ভাঙিয়ে ২য় দফায় চাঁদাবাজি: ভুয়া সাংবাদিক শ্রীঘরে

চাকরি হারাচ্ছেন রুয়েটের ১৩৭ শিক্ষক-কর্মচারী

‘গরুর দুধের’ কারণেই নষ্ট হলো ট্রাম্প-মোদির বন্ধুত্ব?

পুঠিয়ায় সারের জন্য কৃষকের মহাসড়ক অবরোধ, ডিলারের গুদামে ৫১ টন ইউরিয়া!