রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩১, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারে এক পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করে পালিয়ে যায় এক যুবক। তবে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার । কয়েক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে।

আটক যুবকের নাম রেজাউল হোসেন তারেক (২৫)। তাকে পবার এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে ।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বায়া বাজার চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।

ওই যুবকের মোটরসাইকেলে টেনে হিচড়ে আহত করা পুলিশ সদস্য হলেন, ফিরোজ আহম্মেদ। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এসময় এক যুবক তার মোটরসাইলেকে বাধিয়ে টেনে হিচড়ে  কিছুদূর নিয়ে যায়। পরে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এতে পুলিশ  সার্জেন্ট হাতে ও পায়ে অনেকটা জখম হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সার্জেন্টের বডি অন ক্যামেরা পর্যালোচনা করে দেখা যায় ওই যুবক তার মোটরসাইকেলে ইফতার পার্টির জন্য খালি প্যাকেট নিয়ে যাচ্ছে। সেই সুত্র ধরে বায়া বাজারে থেকে যুবকের নাম পরিচয় সনাক্ত করি।

আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার পর ওই যুবককে আটকের জন্য কন্ট্রোল রুমের মাধ্যমে নগরীর সমস্ত পয়েন্টে অভিযান শুরু হয়। মোড়ে মোড়ে শতর্ক অবস্থানে থাকে পুলিশ। এরই প্রেক্ষিতে তাকে ভুগরইল থেকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি

কুশপুত্তলিকা জ্বালিয়ে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা

আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান

Nor is there anyone who loves or pursues or desires to obtain pain of itself

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

আরএমপিতে বড় রদবদল: ১১ কর্মকর্তা বদলি, ৫ থানায় নতুন ওসি