শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরিচালিত হয়ে আসছে। পুলিশ নিজে একা জনগণের সেবা করতে পারে না তাই সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। কমিউনিটি পুলিশিং সেটাই করে যাচ্ছে। করোনা কালিন সময়ে আপনারা দেখেছেন আমার জনগণরের প্রতিটি দ্বারে দ্বারে অক্রিজেন সেবা পৌছে দিয়েছি, খাদ্যদ্রব্য পৌছে দিয়েছি। কমিউনিটি পুলিশ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। কেউ জানতে পারেনি আমরা কিভাবে সেবা পৌছে দিয়েছি। এতে করে কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা আরো দৃঢ় হয়েছে।

শনিবার ( ২৯ অক্টোবার) রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, রাজশাহী সিটিকে মেয়র এএইচএম খায়রুজ্জামান আজকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলেছেন।
তার সহযোগিতায় এই সেবা কার্যক্রম আরো জোরালো ভূমিকা রাখে। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি। অপরাধ নির্মূলে মহানগরীতে ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কমাতে সক্ষম হয়েছি। সাইবার ক্রাইম ইউনিট গঠন করে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মহানগরীতে যে ভাবে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছিলো সেগুলো নিয়ন্ত্রণ ও অভিভাবকদের ডেকে আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। আগামীদিনে আমরা জনগণ ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশা ও সংগঠনের সাথে কাজ করে জনগণের সেবা করে যেতে চাই।

এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপদাযপন উপলক্ষে মহানগরীর আলপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ শোভাযাত্র বের করা হয়। পরে রাজশাহী কলেজে এসে র‍্যালি শেষ হয়। র‍্যালিতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে ও সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বান প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খোকন সেরনিয়াবাতের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

সংসদ ভোট: অভিযোগ আমলে নেবে না ইসি, যেতে হবে হাইকোর্টে

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

Today it’s seen all around the web; on templates,

নগরীতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, 

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি