শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৪, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টা এবং সকাল ৭টার দিকে হওয়া এই দুই দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী এবং শাহিন আলী (৩০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শাহিন আলী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে বাস চাপায় এক নারী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আজ সকাল ৭টার দিকে একটি খালি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়ার দিকে আসছিল।

এ সময় নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বেনাপোল থেকে একটি ফলবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকে থাকা ফল ব্যবসায়ী শাহীন আলী নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়ে গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, যুবদল রাজশাহী বিভাগ 

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

নারী ফুটবলারদের জন্য আলাদা খেলার মাঠ দাবি সাবিনার

রাজশাহীতে মেয়র পদে বৈধ প্রার্থী ৪ জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন এক কাউন্সিলর প্রার্থী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৭টি থানার ওসির রদবদল

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

বিএনপি নেতার নেতৃত্বে হামলা: স্থগিত খেতুরী ধামের সনাতনী মিলনমেলা

নগরীতে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

আইওরপাড়া স্কুলের নতুন ভবন নির্মাণ শুরু