বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘মানি হেইস্ট’-এ স্পিন-অফ আসছে, দলবল নিয়ে হাজির হবেন বার্লিন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ

‘মানি হাইস্ট’-এর স্রষ্টাদ্বয় ইসথার মার্টিনেজ লোবাতো ও অ্যালেক্স পিনা জানিয়েছেন, স্পিন-অফ সিরিজটি বার্লিন চরিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তাঁরা বলেন, ‘আমরা স্পিন-অফের আইডিয়া পছন্দ করেছি। এটা নতুন দলবল নিয়ে বার্লিনের গল্প, যা একেবারেই অন্য এক আবেগের গল্প।’

ডেভিড ওলিভিয়া, ডেভিড বেরোক্যালের সঙ্গে ‘বার্লিন’-এর প্রথম ও আট পর্বের চিত্রনাট্য লিখেছেন লোবাতো ও পিনা। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন আলবার্ট পিনতো, বারোক্যাল ও জিওফ্রি কাউপার।
আগামী ৩ অক্টোবর প্যারিসে শুরু হবে ‘বার্লিন’-এর শুটিং। ফ্রান্সের রাজধানী শহর ছাড়াও কয়েক সপ্তাহ ধরে সিরিজটির শুটিং হবে মাদ্রিদেও।

স্প্যানিশ ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হাইস্ট’ যখন স্পেনে মুক্তি দেওয়া হয়, তখন নির্মাতারা ভেবেছিলেন, দুটি পর্বে বলবেন একটা ব্যাংক ডাকাতির গল্প। কিন্তু এর জনপ্রিয়তায় নতুন নতুন পর্ব তৈরি করেন। ২০২০ সালে রেকর্ড পরিমাণ দামে সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন

হাসিনা তুষ্টিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ: অপসারণ সহ ৩ দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

Being unique is better than perfect

লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

‘বেনজীর এখন অস্ট্রেলিয়ায়’

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

অটোরিকশা চালক অপহরণ ও মুক্তিপণ মামলা: আট মাসেও চার্জশিট নেই, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

তানোরে কোল্ড স্টোরেজে ডাকাতি: নিরাপত্তাকর্মীদের বেঁধে চার লাখ টাকা লুট