মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৭, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবিরোধী অপরাধে জড়িত ২ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও, অন্যান্য অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন মাদক সংশ্লিষ্ট মামলায় এবং তিনজন অন্যান্য মামলায় গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলেন মো: মিনার হোসেন (২২), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকার মো: লিটন শেখের ছেলে।

অন্যদিকে, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ কর্মী মো: মোখলেছুর রহমান মুকুল (৪১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ীয়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা। তিনি মো: ওয়াজনবী হাজী প্র: মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ - রাজশাহী