মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৪, ২০২২ ২:০০ অপরাহ্ণ
দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় সস্ত্রীক জামিন পেয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বহুল আলোচিত সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান।

             দুর্নীতি মামলার আসামি শেখ কামরুজ্জামানের স্ত্রী নিশাত তামান্না

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পৃথক মামলায় কামরুজ্জামান ও তার স্ত্রী নিশাত তামান্না জামিন পান।

এর আগে গত ১ জুন ৭৩ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। পরদিন কামরুজ্জামানের স্ত্রী গৃহবধূ নিশাত তামান্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন দুদক কর্মকর্তা আমীর হোসাইন।

ওই মামলায় তামান্নার বিরুদ্ধে ৫৫ লাখ ১৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) দু’জনেই নিজ নিজ মামলায় রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

পরে শুনানী শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের পেশকার তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, কামরুজ্জামান ও তার স্ত্রী তামান্নার আইনজীবী জামিন প্রার্থনা করলে দুদকের আইনজীবী মোঃ খোকন এর বিরোধীতা করেন।

দু’পক্ষের বক্তব্য শুনে আদালতের বিচারক একেএম ফজলুল হক মামলার তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত দু’জনের জামিন দেন। তিনি আরো জানান, প্রথমে নিশাত তামান্নার মামলার শুনানি হয়। এরপর কামরুজ্জামানের মামলার শুনানি হয়। দু’জনকেই আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন। সূত্র মতে, শেখ কামরুজ্জামান ২০০৪ সালে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে আরডিএ-তে নিয়োগ পান।

বড় অনিয়মের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত পৃথক আরেকটি মামলাও চলমান রয়েছে তার বিরুদ্ধে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবস উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে শাহমখদুম থানা বিএনপি

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

পুঠিয়ায় আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যানের লিফলেট বিতরণ স্বামী আটক

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

রাজশাহীতে নানা আয়োজনে সংবাদ সারাবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাসিক ৪নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাবু

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে