শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বাবর-রিজওয়ান

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৫:৩৮ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার রাতে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়েছেন পাকিস্তানের দুই ডানহাতি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের করা ১৯৯ রানের জবাবে কোনো উইকেট না হারিয়েই ২০৩ রান করে ফেলেছেন এ দুজন। যা বিশ্বরেকর্ড।

শুধু কোনো উইকেট হারিয়ে সর্বোচ্চ রান তাড়ার বিশ্বরেকর্ড নয়, তাদের এই ২০৩ রানের জুটিতে হয়েছে ভেঙেছে আরও একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন কোনো জুটির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডেও উঠে গেছে বাবর-রিজওয়ানের নাম।

করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ৩৫ ইনিংসে বাবর-রিজওয়ানের জুটির সংগ্রহ ছিল ১৭২৬ রান। যা ছিল তালিকার দুই নম্বরে। এই ফরম্যাটে ৫২ ইনিংসে ১৭৪৩ রান নিয়ে জুটির সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দখলে।

তাদের চেয়ে ১৬ ইনিংস কম জুটি বেঁধেই রেকর্ডটি কেড়ে নিয়েছেন বাবর-রিজওয়ান। অবিশ্বাস্য ২০৩ রানের জুটির পর এ দুজনের জুটি বেঁধে ১৯২৯ রান হয়ে গেছে। চলতি সিরিজেই হয়তো প্রথম জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২ হাজার রান করে ফেলবেন তারা।

এখন আর টি-টোয়েন্টিতে দেখা যায় না শিখরকে। তাই শিখর-রোহিত জুটির পক্ষে রেকর্ড পুনরুদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। তবে তালিকার চার নম্বরে রয়েছে লোকেশ রাহুল ও রোহিত শর্মা জুটি। তারা মাত্র ৩২ ইনিংসে যোগ করেছেন ১৬৬০ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জুটি বেঁধে সর্বোচ্চ রান
১/ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৩৬ ইনিংসে ১৯২৯ রান
২/ শিখর ধাওয়ান-রোহিত শর্মা (ভারত): ৫২ ইনিংসে ১৭৪৩ রান
৩/ কেভিন ও’ব্রায়েন-পল স্টারলিং (আয়ারল্যান্ড): ৪৯ ইনিংসে ১৭২০ রান
৪/ লোকেশ রাহুল-রোহিত শর্মা (ভারত): ৩২ ইনিংসে ১৬৬০ রান
৫/ কাইল কোয়েৎজার-জর্জ মুনশি (স্কটল্যান্ড): ৪৬ ইনিংসে ১৫৭৭ রান

অবশ্য সবমিলিয়ে শিখর-রোহিতের রেকর্ড ভাঙলেও উদ্বোধনী জুটির রেকর্ড এখনও বাবর-রিজওয়ানের দখলে আসেনি। ইনিংসের প্রথম উইকেটে শিখর-রোহিতের ১৭৪৩ রানই সেরা। প্রথম উইকেটে বাবর-রিজওয়ানের সংগ্রহ ৩১ ইনিংসে ১৬২১ রান।

অচিরেই এ রেকর্ডটিও হয়তো নিজেদের করে নেবেন বাবর-রিজওয়ান। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরানের জুটির রেকর্ড আগে থেকেই এ দুজনের। বৃহস্পতিবার দুজন মিলে গড়েছেন নিজেদের সপ্তম শত রানের জুটি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতারের দাবি বিএনপি নেতার

পলিটেকনিকে বিদায়ী শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ

রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তানোরে ভুয়া প্রতিবন্ধী সাজিয়ে সরকারি  টাকা আত্মসাত অভিযোগের এক মাসেও কোনো ব্যবস্থা নেই !

দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন।

জোরে নাক ডাকায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে খুন

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারেক রহমান সরকার গঠন করলে মুক্ত সাংবাদিকতার সুযোগ পাবে: শাহজাহান