সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুলাই ৬, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিআরডিবি বিভাগীয় ও জেলা কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন অতিথিরা। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ।

র‌্যালিতি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি এর যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুন্দরী তরুণীদের দিয়ে পাতা হচ্ছে প্রেমের ফাঁদ, রেহাই পাচ্ছেন না রাষ্ট্রদূতরাও

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দর্শনার্থীদের জন্য খুললো শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ

বিয়ে করলেন সারজিস আলম

এতিম শিশুদের সাথে ইফতার করলেন এমপি শফিকুল হক মিলন

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, আরইউজে নেতৃবৃন্দের শোক প্রকাশ

নগরীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে জখমের অভিযোগ, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

নগরীতে চোরাই গরু সহ দুই চোর গ্রেফতার