বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী নগরীতে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক চাপের প্রেক্ষাপটে সবুর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়াডাংগা থানাধীন পীর সাহেব এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক চার থেকে পাঁচ দিন আগের হতে পারে। বাসার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

নিহত সবুর পীর সাহেব এলাকার মৃত শামসুল হক খোকার ছেলে। তিনি দিনমজুর হিসেবে নেটের কাজ করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। সবুরের বড় ভাই হাবিবুর রহমান সুইট জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের বড় বোন খুদন সবুরের বাসায় এসে দরজা বন্ধ ও দুর্গন্ধ লক্ষ্য করেন। পরে প্রাচীর টপকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করে টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরের মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে সবুরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। গত পাঁচ মাস আগে তার স্ত্রী তালাক দিলে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ এতে আহত অন্তত ৩০জন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

ভারতের গেল ইলিশের প্রথম চালান দুর্গাপূজা উপলক্ষে

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সাকিবের বাজিমাত, গায়ানার হ্যাটট্রিক জয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজশাহীতে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রেল কলোনির পুকুর থেকে উদ্ধার মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক