Wednesday , 10 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক নির্বাচন উপলক্ষ্যে অবৈধ ব্যানার ফেস্টুন উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
সনি নিউজ
May 10, 2023 1:32 pm

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন ব্যানার ফেস্টুন অপসারণে আরএমপি’র সহায়তায় অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

আগামী ২১শে জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। রাসিক নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালানোর পাশাপাশি প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীদের অনেকে মার্কা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসীল ঘোষণা আগে ও পরে প্রার্থীদের অনেকে মার্কা যুক্ত করে প্রচারণা করে, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পরে। নির্বাচনী তফসিল অনুযায়ী, রাজশাহীতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের ১লা জুন। এরপরই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এ অবস্থায় গত ২৫ এপ্রিল রাজশাহী-সহ গাজীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন উপ-সচিব আতিয়ার রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমন নির্দেশনার পরেও রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীগণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা-সহ নির্বাচনী প্রতারণার ব্যনার ফেস্টুন পরিলক্ষিত হয়।

এসকল অনুমোদন বিহীন প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে ইসি’র নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যা থেকে আরএমপি’র সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরীতে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণে অভিযান শুরু করেছে । কয়েকটি দলে বিভক্ত হয়ে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

অতিরিক্ত ডিআইজিসহ ৩ এসপিকে তিরস্কার

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

আজ মধ্যরাত থেকে ৩ দিন চলবে না মোটরসাইকেল

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

নগরীতে দুইজন অনলাইন জুয়ারি আটক

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়রের সাথে মতবিনিময়

একাধিক পদে চাকরি দেবে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি