Monday , 30 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব হবে একটি অতংক: মহাপরিচালক

প্রতিবেদক
সনি নিউজ
January 30, 2023 1:21 pm
সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাব একটি অতংক: মহাপরিচালক

ইফতেখার আলম বিশাল: অপশক্তি, সন্ত্রসী, জঙ্গিবাদ আর মাদক কারবারিদের জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হবে একটি আতংকের প্রতিক। বাংলাদেশ আমাদের অহংকার, আমরা এই মূল মন্ত্র নিয়ে কাজ করতে চায়। র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের মানুষ র‌্যাবের প্রতি আস্থা ভরসা এবং নিরাপত্তার প্রতিক হিসেবে দেখে। দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।

 র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, দেশের এবং দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে, শত বাধা আসলেও তা প্রতিকূলতা মনেনা করে আমারা আমাদের দায়ীত্ব পালন করে যাবো।

অপরাধ দমনের পাশাপাশি র‌্যাবের মানবিক কাজের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রান বিতরণ, করোনা কালীন সময়ে গরীব ও দুঃস্থদের মধ্যে খাবার ও চিকিৎসা সহায়াতাসহ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করেছে।

বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

এক হা্জার অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ।

এরই অংশ হিসেবে রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে এক হাজার কম্বল বিতরণ করা হয়। র‌্যব-৫ এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন র‌্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ কামরুল হাসান, র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং মেজর (কোম্পানী কমান্ডার সিপিএসসি) নাজমুস সাকিব-সহ অন্যান্য অফিসার ও সদস্য বৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

রুয়েটে ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেনে সিট কাভার সংযোজন: যাত্রীসেবায় নতুন উদ্যোগ পশ্চিমাঞ্চল রেলওয়ের

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

রাজশাহী মহানগর উন্নয়ন ও পশ্চিমাঞ্চল রেলে অবকাঠামোগত উদ্যোগের প্রেক্ষাপট

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা