সোমবার , ১৮ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৮, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন : রিয়াল-ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস এন্ড এডভান্সেস ইন টারবো মেশিনারী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশনের মতো সেমিনারের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ‘পুথিগত বিদ্যা অর্জনের পর হাতে-কলমে জ্ঞান অর্জনের জন্য যে ফারাক থাকে তা দূর করার জন্য আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ধরণের সেমিনারের আয়োজন করে থাকি। যেখানে অংশ নেয় দেশ-বিদেশের নানা ইন্ডাস্ট্রি। যা আমাদের শিক্ষার্থীদের বাস্তবসম্মত জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেতে সহায়তা করে থাকে।’

রুয়েটের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ ও রোটো টেক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেমিনারের সহযোগিতায় ছিলো রুয়েটের সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

আরএমপি কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী বিমানবন্দরে আটক

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

রাজশাহীতে সমাবেশকে ঘিরে বিশুদ্ধ পানির ব্যবস্থা

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

চিনি সরবরাহে ঘাটতি নেই, আমদানি হচ্ছে করা আরো ১ লাখ টন

পরিবেশ বিপর্যয়ের পথে রাজশাহী: প্রাণ-আরএফএল কর্তন করলো শত শত গাছ, ভরাট হলো পুকুর”