শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সত্য ও সুন্দর আকাঙ্খায় মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে

উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” স্লোগানে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’কে সভাপতি, শাহিনুর রহমান সোনা’কে সাধারণ সম্পাদক এবং সন্তোষ কুমার’কে কোষাধ্যক্ষ করে ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠন পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এরপর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া উদীচী চত্বরে এসে শেষ হয়। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।

সম্মেলনে সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রাকসু’র সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নৃত্য গুরু হাসিব পান্না,
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সিপিবি রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘চোখ ওঠা’ ছড়াচ্ছে দ্রুত, পাঠদান ব্যাহত

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

“মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন”

মহান বিজয় দিবসে আরইউজের আলোচনা সভায় নেতৃবৃন্দ আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাআল্লাহ

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে- জামাত নেতা কেরামত আলী

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

আজিজ কাজলের শরতের দুটি কবিতা