বুধবার , ৫ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৫, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী’র পবা’র হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য ও ইউপি সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

বুধবার (৫ জুলাই) সকাল ১১টায় আরএমপি’র উদ্যোগে নগরীর কাটাখালী থানার হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে পবা’র হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দী প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, নির্বাচন নিয়ে প্রার্থীদের ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ৫ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আগামী (১৭ জুলাই) হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশ অনুষ্ঠিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ-সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দী প্রার্থীগণ।

উল্লেখ্য, হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন ৭৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

New Colour painting Help You to Paint.

পশ্চিমা কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্তক শেখ হাসিনাকে অভিনন্দন জানায়নি

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

বিদেশ শফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

১৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ব্যাপক নির্বাচনী প্রচারণা

রানির মতো পোশাক পরায় থাই অধিকারকর্মীর ২ বছর জেল

সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪