রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রাবেয়া সুলতানা মিতু

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের মেয়র নির্বাচিত হয়েছেন একমাত্র নারী প্রার্থী মোসা. রাবেয়া সুলতানা মিতু। হেঙ্গার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬ হাজার ৩০৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আবু শামা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট। আর মিজানুর রহমান চামচ প্রতীকে ২ হাজার ৯১৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকেই ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এই ফল জানা গেছে।

নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রার্থী অংশ নেন। অন্য স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম রিপন মোবাইল ফোন প্রতীকে ১ হাজার ৩৩৯ ভোট,মোতাহার হোসেন রেল ইঞ্জিন প্রতীকে ১ হাজার ৮৮ ভোট,সিরাজুল ইসলাম জগ প্রতীকে ৩৮৪ ভোট এবং জিয়ারুল ইসলাম ক্যারাম বোর্ড প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া মোসা. রাবেয়া সুলতানা মিতু কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী।

উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। এই নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ১৫ হাজার ৬৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই পৌর সভায় ভোটার ছিলেন ২৩ হাজার ৫৪১ জন। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৭৭৬ এবং পুরুষ ভোটার ১১ হাজার ৮৮৬ জন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা ৩০ নভেম্বর

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ২৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৫

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

রাজশাহীতে বিএনপির সমাবেশ: সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মিলনের

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার

হিজড়া সেজে চাঁদাবাজি, নারী সেজে সর্বস্ব লুট!