শনিবার , ৪ মার্চ ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে গিয়ে রাজিব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।


শনিবার সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি ৩.৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ওই এলাকার মৃত কুদ্দুসের ছেলে।  পেশায় তিনি সেলুন ব্যবসায়ী।
রাজিবের আত্মহত্যার ব্যাপারে প্রতিবেশী শিলা বেগম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজিবের সেলুনে তার মা বাজারের টাকা চাইতে যায়।
রাজিব তার মাকে বলেন, বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই। রাজিবের মা চুনি বেগম রাজিবকে বলেন, সারাদিন আইপিএল জুয়ায় বাজি খেল্লে টাকা থাকবে কি করে। এ কথা বলা মাত্রই  রাজিব তার হাতে থাকা মোবাইল আছড়িয়ে ভেঙ্গে ফেলে।
এছাড়াও তার স্ত্রীকে নিয়েও ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানান, প্রতিবেশীরা।  একমাস পূর্বে রাগারাগি করে মায়ের বাসায় চলে যায় তার স্ত্রী।
এনিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন রাজিব।
এব্যাপারে তার মা চুনি বেগম জানান, আমার একমাত্র সন্তান। ৪ নম্বর গলিতে ছেলের একটি সেলুনের দোকান আছে।  পাশাপাশি আমিও সেই সেলুনে ছোট্ট একটি দোকান দিয়েছি। সকালে বাসায় গিয়ে গলায় ফাঁস দিবে এমন কল্পনা আমার মনের মধ্যে আসেনি। তার দোকানে আসা দেরি দেখে বাসায় যায়। সেখানে জানালা দিয়ে দেখি তার সয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
পরে স্থানীয়রা দরজা ভেঙে রাজিবকে নিচে নামায়। একমাত্র সন্তানকে হারিয়ে চুনি বেগম প্রায় পাগল হয়ে পড়েছেন।
এ ঘটনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান,
রাজিবের লাস উদ্ধার করে রামেকে পাঠানো হয়। সেখানে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি।
সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন