মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠ থেকে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: হাসিবুল হোসেন শান্ত (২৯), মো: শামিম ইসলাম (২৫) ও মো: রাব্বি আহম্মেদ (২০)। হাসিবুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়াইতলার মো: আনোয়ার হোসেনের ছেলে, শামিম ইসলাম একই থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মো: আমিরুল ইসলামের ছেলে ও রাব্বি মতিহার থানার কাজলা ফুলতলার মো: মোছলেছুর রহমানের ছেলে।

চন্দ্রিমা থানার আফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানার একটি টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছিনতাই মামলার আসামি হাসিবুল, শামিম ইসলাম ও রাব্বি আহম্মেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টায় সেখানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল, শামিম ইসলাম ও রাব্বিকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রফেসর ইসরাত জাহান রুপার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল, নগদ অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তানোরে তদন্ত কমিটির সামনে শিক্ষকদের বাকবিতন্ডা

আ.লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

“রাজশাহীতে আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন”

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালে সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মেজর জেনারেল (অব:) শরীফের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’

মেয়রকে প্রধান অতিথি করায় বিনোদন পার্কে হামলা চালিয়েছে এমপির সমর্থকরা