• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৬

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ৪০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহবুব রহমানঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এলিনা বেগম (২৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানাধীন ডিমভাংগা মাদারপুর এলাকার মৃত মাসুদ রানার স্ত্রী।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে
ডিমভাংগা মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করে র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন  তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলিনা বেগমকে হেরোইনসহ হাতেনাতে  গ্রেপ্তার করা হয়।  র‍্যাব আরও জানায়, মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এলিনা।  উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ৪০ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

রাসিক প্রশাসক রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:১৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮