Monday , 10 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত

প্রতিবেদক
sonynews
February 10, 2025 5:52 pm

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নিজের জীবনটাও সিনেমার কোনো কাহিনীর চেয়ে কম নয়। মাদক থেকে জঙ্গি যোগসূত্র-একাধিক বিতর্কে জড়িয়েছে অভিনেতার নাম। তবুও তার প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি একটুও। এমনকি এক ভক্ত তো মৃত্যুর আগেই তার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে যান!

নিশা পাতিল নামের ওই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি তিনি লিখে দিয়েছিলেন সঞ্জয়ের নামে। অথচ জীবদ্দশায় নিশা কখনোই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেননি। শুধু পর্দাতেই দেখে আসতেন স্বপ্নের নায়ককে।

২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই ভক্ত ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়েছেন জেনে অবাক রীতিমত হয়ে যান সঞ্জয়। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা পাতিল জটিল অসুখে ভুগছিলেন। একটা সময় মৃত্যুর আগেই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে।

অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আবেদনসহ একাধিকবার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়।

তবে এত বড় অঙ্কের সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এমনকি পুরো বিষয়টি নিয়ে তিনি অবাক হয়ে যান। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার।

পর্দার মুন্না ভাই সেই সময়ে বলেছিলেন, আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি।

চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মতিহারে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য ওসিকে অনুরোধ আরডিএর

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাজশাহী নগরীতে চোলাইমদ উদ্ধার, নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেন সংঘর্ষ, সিগন্যালের ত্রুটি থাকায় লাইনচ্যুত বাংলাবান্ধা এক্সপ্রেস

গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর ৪ দলিলভুক্ত জমি ক্রোকের নির্দেশ”

রাজশাহীতে মিশুক ও সিএনজি মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সাংবাদিককে হাতকড়া পরানোর অভিযোগ এসআই আমিনুলের বিরুদ্ধে

টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা