সোমবার , ১১ মে ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মে ১১, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) গ্রামের মৃত খোসমাহমুদের ছেলে মো: জাব্বার (৪৮)।

গতকাল ১০ মে দুপুর আনুমানিক পৌনে ৩ টায় মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাব্বারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জাব্বারের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ৮ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন