বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এপস্টেইনের বিচ হাউসে বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে জেফ্রি এপস্টেইন ফাইলসের নথি প্রকাশ হওয়ার পর পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। যে তালিকায় রয়েছেন রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক থেকে শুরু করে অভিনেতারাও। এমনকি বিখ্যাত পপতারকা মাইকেল জ্যাকশনকে নিয়েও অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিচার বিভাগের প্রকাশিত খবরে গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন গড়ে তুলেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। সেই সাম্রাজ্যে এবার নতুন কিছু নাম জড়িয়েছে। এর মধ্যে পপসম্রাট মাইকেল জ্যাকসন এবং রক কিংবদন্তি মিক জ্যাগারের নাম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাম বন্ডি কর্তৃক প্রস্তুতকৃত এপস্টাইন ফাইলের একটি বড় অংশ প্রকাশ করা হয়েছে, যেখানে বিনোদন ও রাজনৈতিক জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি পাওয়া গেছে।

প্রকাশিত নথিতে দেখা গেছে, জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিভিন্ন প্রমোদ ভ্রমণে অংশ নিয়েছিলেন অনেক তারকা। এর মধ্যে একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে। অন্য একটি ছবিতে পপসম্রাটকে এপস্টাইনের পাম বিচ হাউসেও দেখা গেছে। তবে নথিতে উল্লেখ করা হয়েছে যে, এসব ছবি বা নথিতে মাইকেল জ্যাকসনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টাইনের এক অভিযোগকারী জানিয়েছিলেন, তিনি এপস্টাইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে সেই জবানবন্দিতেও জ্যাকসনের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ তোলা হয়নি।

এদিকে রোলিং স্টোনসের তারকা মিক জ্যাগারের একটি ছবি পাওয়া গেছে বিল ক্লিনটন ও এপস্টাইনের সঙ্গে একটি ডিনারে। সেখানেও জ্যাগারের কোনো বেআইনি কাজের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এ তালিকায় বিনোদন জগতের বাইরেও রাজনীতিকদের মধ্যে বিল ক্লিনটন এবং অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবিও রয়েছে।

বিচার বিভাগের এ নতুন তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে আবারও কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করেছে। বিনোদন জগতের এ মহাতারকাদের নাম আসায় ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, রাজশাহীর শতবর্ষপূর্তি উৎসব উদযাপন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

১০০ টাকার ওপরের সব নোট বাতিল চেয়ে ভারতে মামলা

রাবির নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা

নেসকো প্রকৌশলীর গাড়িচাপায় ভ্যানচালকের মৃত্যু: প্রশাসনের নীরবতা না কি দায়মুক্তির ছত্রছায়া?

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফুটবলের নতুন রাজপুত্র লামিন ইয়ামাল: মুসলিম তরুণ থেকে বিশ্বজয়ের নায়ক, ফিলিস্তিনের পক্ষেও সাহসী কণ্ঠ