Tuesday , 15 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সমাবেশ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা

প্রতিবেদক
sonynews
July 15, 2025 12:55 pm

স্টাফ রিপোর্টার:  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান জনশক্তির অংশগ্রহণে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) নগরীর সাগরপাড়া এলাকার পালকি কনভেনশন সেন্টারে এই আয়োজনে মিলিত হন ছাত্রী সংস্থার বিভিন্ন সময়ের নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভানেত্রী সাইয়েদা হাফসা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী শাহানারা বেগম । প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজশাহী মহানগরীর প্রাক্তন সভানেত্রী সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাক্তন সভানেত্রী শাহিনা খাতুন, প্রাক্তন সভানেত্রী সখিনা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিরাজুম মুনিরা ও মাহমুদা রহমান। স্বাগত বক্তব্য রাখেন সভানেত্রী সাইয়েদা হাফসা।

প্রীতি সমাবেশটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বক্তব্য ও আলোচনা শেষে দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকার ছাত্রী ও নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানজুড়ে ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী আদর্শে উজ্জীবিত হওয়ার প্রত্যয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফটোশপে নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

ওসমান হাদি হত্যা: হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক

বিএনপির মঞ্চে ‘নৌকা’ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা

রাজশাহীতে অসহায় ব্যক্তির জমি দখলের অভিযোগ, আ’লীগ নেতার বিরুদ্ধে

চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন সেই রাবি শিক্ষক

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

রেলকে লাভজনক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনুদ্দিন

আধুনিক নগর ভবন ও নগর অবকাঠামোর রূপকার মিজানুর রহমান মিনু