রবিবার , ২১ মে ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২১, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড তাজা গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তাকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম অব্দুল করিম (৪৪)। চারঘাট মডেল থানাধীন মাড়িয়া শাহপাড়া গ্রামের মৃত আকরাম হোসেন ছেলে।

দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাঘা থানাধীন মহদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাবের অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার

প্রক্রিয়া চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন