Sunday , 2 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

প্রতিবেদক
সনি নিউজ
October 2, 2022 10:59 am
রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।

এদিকে, রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির চার কর্মচারিকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদের গ্রেফতার করে।

অপরদিকে, সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

জানা যায়, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা।

প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।

রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।

খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয়মাসের জন্য সিলগালা করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

নওগাঁয় প্রথমবারের মত জিরা চাষে ব্যাপক সাড়া ফেলেছে

রাজশাহী নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

কামারগাঁ গুদামে সিন্ডিকেটের ধান বাণিজ্য !

রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ডেভিল হান্টের ৭ জনসহ গ্রেপ্তার ১৫