• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

sonynews / ৪৪ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

ইফতেখার আলম বিশাল: শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান সীমিত করা হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া মেডিক্যাল ভিসা অথবা আপৎকালীন প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মদি সরকার।
এদিকে রাজশাহীতে হ্যাকারদের ৬ থেকে ৭ হাজার টাকা দিলেই ভিসার বিড়ম্বনা থেকে রেহাই পাচ্ছে ভিসা প্রত্যাশীরা।

আজ রোববার (০৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে পদ্মা আবাসিক এলাকার ১ নং রোডে অবস্থিত ভারতীয় হাই কমিশনার অফিসের সামনে কথা হয় ভিসা প্রত্যাশি বেলালের সাথে। তিনি ভোলাহাট থেকে এসেছেন। তিনি জানান, আমারা চারজন মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেছি। সকাল ৮টা থেকে হাই কমিশনার অফিসের সামনে দাড়িয়ে আছি স্বাক্ষাতের জন্য। ভেতরে কখন ডাকবে আমরা কেও জানিনা। তবে বর্ণালী মোড়ে অবস্থিত সাফারি ট্যুরিজম অনলাইন সার্ভিস সেন্টারে প্রতিটি ভিসার জন্য ৬ থেকে ৭ হাজার টাকা দিলে তারা ভিসা করে দিচ্ছে। না পারলে টাকা ফেরত দিবে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, আমারা ৪জন আমাদের খরচ হবে ২৪ হাজার টাকা। আমারা চিকিৎসার জন্য ভারতে যাবো। অতিরিক্ত টাকা খরচ করা আমাদের জন্য অতি কষ্টদায়ক হবে। তাই সরাসরি ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে এসেছি।

সিরাজগঞ্জ থেকে আসা সুনিল হালদারের মেয়ে গীতা হালদার বলেন, আমার বাবার হার্টের সমস্যা, উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়া প্রয়োজন। তাই মেডিক্যাল ভিসার জন্য অবেন করেছি। ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দাড়িয়েও কোন সিরিয়াল পাচ্ছিনা। ফলে ব্যাপক বিড়ম্বনায় পড়েছি। এর আগে  ইন্ডিয়া ভিসা সেন্টারে সমস্ত পেপার্স সহ পাসপোর্ট জমা দিতাম। পরে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হত। ৫ আগস্ট ২০২৪ পর সীমিত আকারে মেডিক্যাল ভিসা দিলেও যেসকল জটিল রোগী তাদের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জানিনা আমরা ভিসা পাবো কিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনলাইন সার্ভিস সেন্টারের এক যুবক জানান, অনলাইনের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার কার্যালয় থেকে প্রতিদিন সন্ধ্যার সময় ৫০টি করে ভিসা ডেট ছাড়ে। এর আগে ছাড়া হত ১০০টি করে। হ্যাকাররা তাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ভিসা ডেটগুলি নামিয়ে নিচ্ছে। এবং এক একটি ভিসা ডেটের মাধ্যমে ভিসা প্রত্যাশিদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। তিনি আরও বলেন, ভিসা প্রত্যাশিরা ডেট নিলেও ভিসা পাবেন কিনা তার নিশ্চয়তা নাই, কারণ মেডিক্যাল ভিসা তারাই পাচ্ছেন যারা ক্যান্সার ও্র কিডনীর মত জটিল রোগে আক্রান্ত। এদিকে যারা টাকার বিনিময়ে ভিসার ডেট নিচ্ছেন পরবর্তীতে তারা ভিসা না পেলেও টাকা ফেরত পাবেননা। এ ক্ষেত্রে দুরদুরান্ত থেকে আসা ভিসা প্রত্যাশিরা পড়ছেন প্রতারণার ফাঁদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category