Sunday , 1 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর আলো পত্রিকার ১৪ বর্ষে পদার্পণ

প্রতিবেদক
সনি নিউজ
October 1, 2023 8:48 pm

স্টাফ রিপোর্টারঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৪ বর্ষে পদার্পণ করলো রাজশাহীর স্থানীয় “দৈনিক রাজশাহীর আলো”পত্রিকা।

১ অক্টোবর ২০২৩ ( বোরবার) সন্ধ্যা ৬ টায় পর্যটন মোটেল করপোরেশনে আনুষ্ঠানিকভাবে গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও কেক কেটে পত্রিকাটির বর্ষপুর্তি পালন করেছে। এসময় দৈনিক “রাজশাহীর আলো’র পক্ষ থেকে ২০ জনকে উত্তোরিও এবং ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
এসময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. হাবিবুর রহমান, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মো: ওমর ফারুক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: ওয়ালী খাঁন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়গনাষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি লায়ন ডা: এসএমএ মান্নান, বৃহত্তর ফরিদপুর জনকল্যান সংস্থা রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগনী নিরো, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান সহ বিশিষ্ট জন।

এসময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ে এই পত্রিকাটি সবার মনে একটি জায়গা করে নিয়েছে। বিগত দিনেও দেখেছি এই পত্রিকা উন্নত রাষ্ট্র গঠনে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এই পত্রিকা আগামীতে আরও ভাল কিছু করবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রেখেছে অনেকেই। তবে সকলের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আজিবর রহমান। তিনি তার বক্তব্যে পত্রিকাটির কর্মরত কলাকৌশলী ও তথ্য সংগ্রহকারি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঠকদের প্রতি। তিনি বলেন, আমার পত্রিকাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয় বলে পাঠক আজ রাজশাহীর আলো পত্রিকা গ্রহন করেছে। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালকিছু করবে। সবশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

অনুষ্ঠানে রাজশাহীর আলো পত্রিকার বার্তা সম্পাদক আজিমা পারভীন টুকটুকি সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, রাজশাহী মহানগর প্রেসক্লাব ও বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী রিপোটার্স ইউনিটি’র সাংবাদিকরা, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত পত্রিকাটির প্রতিনিধিগণ।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেলসেতু পাড়ি দিল ট্রেন

ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় সেনাসদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

প্রতিশোধের শিকার ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ছবি থাকলে বিএনপির পদ বাদ দিতে হবে: শাহাদাত

ছাত্রলীগ নেতা সাগরের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

ছাত্রলীগ নেতা সাগরের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে দুপক্ষে সংঘর্ষ, নিহত ৩ আহত ৮

বাংলাদেশকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইয়েমেন

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক