বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেলসেতু পাড়ি দিল ট্রেন

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: যাত্রী নিয়ে প্রথমবারের মতো যমুনা রেলসেতু পাড়ি দিল দুটি ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ শুরু হলো।

আজ বুধবার বেলা ১১টা ১২ মিনিটে যমুনা রেলসেতু দিয়ে রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে পাড়ি দেয়। আর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেন রেলসেতু পাড়ি দেয়।

যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সেতুর দুটি লাইনের মধ্যে একটি লাইনে আজ বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে। যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলবে না।

আল ফাত্তাহ মাসউদুর রহমান আরও বলেন, রেলসেতুতে দুটি লাইন থাকলেও আজ একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। কাল ঢাকা থেকে যেতে ডান পাশের লাইন, অর্থাৎ সেতুর উত্তর পাশের লাইনটি দিয়ে ট্রেন চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর নির্মিত সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৬ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৮টি ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে।

এ সমস্যার সমাধানে ২০২০ সালের ৩ মার্চ যমুনা নদীর ওপর উজানে আলাদা রেলসেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যমুনা বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে সরকার।

২০২০ সালের ২৯ নভেম্বর রেলসেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ২০২১ সালের মার্চে রেলসেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়।

প্রথমে প্রকল্পটির নির্মাণব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায় উন্নীত হয়েছে। এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং ৭২ দশমিক ৪০ শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। দেশের বৃহত্তর এই রেলসেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করেছে জাপানি কোম্পানি ওটিজি ও আইএইচআই।

রেলওয়ের তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের এই রেলসেতু ব্যবহারের জন্য ৭ দশমিক ৬৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ, সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মৃত্যু

রাজশাহীতে ৮৫ বোতল ফেনসিডিলসহ মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ৮৫ বোতল ফেনসিডিলসহ মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাকরি হারাচ্ছেন রুয়েটের ১৩৭ শিক্ষক-কর্মচারী

বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করায় ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে রুয়েট উপাচার্যের অভিনন্দন

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া

রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন