শনিবার , ১৭ জুন ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৭, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: হার্ট-স্ট্রোক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জাহানুর রহমান মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৭ই জুন) সকাল ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

আজ শনিবার দুপুরে পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক মনসুর রহমান বলেন, মাস খানেক আগে অধ্যাপক জাহানুর রহমানের স্ট্রোক হওয়ায় উনি গুরুতর অসুস্থ ছিলেন। মে মাসের ২ তারিখ থেকে উনি ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ৬টার দিকে ইউনাইটেড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় উনি মৃত্যুবরন করেন।

পারিবারিক সূত্র অনুযায়ী, অধ্যাপক জাহানকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক জাহানুর রহমান ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এরপর ২০০২ সালে সহকারী ও ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সাল থেকে অধ্যাপক পদে ওই বিভাগে কর্মরত ছিলেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

এর আগে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর পাশ করেন এই অধ্যাপক। ২০০৯ সালে জাপানের হিরোশিমা সুডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

আইসিসি পরোয়ানা দিলে নেতানিয়াহুকে গ্রেপ্তারে আমরা বাধ্য: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

গোমস্তাপুরে প্লাস্টিক কম্পানির ম্যানেজারকে পিটিয়ে টাকা ছিনতাই

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী