সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
জুলাই ২৭, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় দায়ের করা পৃথক তিনটি মাদক মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের রায় অনুযায়ী, কাটাখালী থানার মামলা নং-৩৯ (তারিখ: ১৫ মার্চ ২০২৫)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি-২১ ধারায় দায়ের করা মামলায় কাটাখালী থানার সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. তাওহিদ হোসেন টুটুল (৪৪)-কে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইভাবে, রাজপাড়া থানার মামলা নং-২৭ (তারিখ: ১৫ মার্চ ২০২৫)-এ বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলোনীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো. হাসিবুল ইসলাম ওরফে হাসিব (২৬)-কে তিন মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

এদিকে, বোয়ালিয়া থানার মামলা নং-৩০ (তারিখ: ১৩ জুলাই ২০২৫)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি-১৯(ক) ও সারণি-২১ ধারায় দায়ের করা মামলায় বোয়ালিয়া থানার হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) এলাকার নওশাদের ছেলে মো. জনি ওরফে শাহিন (৩২)-কে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

এজেন্ডা ও ফল বিএনপির জন্য কতটা ইতিবাচক হবে?

দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক 

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রেল কলোনির পুকুর থেকে গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার

সিলেটে আ.লীগ সভাপতির রোষানলে বিএনপি নেতা কারাগারে

ভোটের দিন বিএনপি’র নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দারা জেনে গেছে: তথ্যমন্ত্রী

ভোটকেন্দ্র দখল করলে বাতিল হবে পুরো কেন্দ্রের ভোট: সিইসি