শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৭, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় তার বাড়ি। বুধবার দিবাগত রাতে কাটাখালী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক জানান, অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

১৯নং ওয়ার্ড এর দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দিলেন রাসিক কাউন্সিলর সুমন

প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: ডা. শফিকুর রহমান এমপি

স্বপ্নের পদ্মা সেতুতে বাসের পরে এবার খুলল রেল চলাচলের পথ

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

Face Painting Along With Body Paint Culture.

”পরিচালক কিছু করতে পারবে না”-রাজশাহী মেডিকেল কলেজে নার্সদের দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগ

নগরীর চন্দ্রিমা থানার মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ