শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহরণের ৮ ঘণ্টা পর অপহৃত ২ কিশোর উদ্ধার, আটক ৪ (ভিডিও)

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৬, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে অপহরণের ৮ ঘণ্টা পর অপহৃত ২ কিশোর উদ্ধার, আটক ৪ (ভিডিও)

ইফতেখার আলম বিশাল: অপহরণের আট ঘণ্টা পর অপহৃত দুই কিশোর জসিম আলী (১৩) ও মারুফ হোসেনকে (১২) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে পবা থানার ভালাম এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জসিম শিবগঞ্জ থানার সোনা মসজিদ সালামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মারুফ তানোর থানার দুবইল গ্রামের মাসুদ রানার ছেলে।

এ ঘটনায় উদ্ধারের সময় ভালাম থেকে চার অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন-শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার শাজাহান আলীর ছেলে রাজু ইসলাম (২৬), মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম (২৬), জাক্কার আলীর ছেলে মোখলেছুর রহমান (২৬) ও সাইদুল ইসলামের ছেলে শাকিল (২৩)।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান,বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিটি হাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ে সাত থেকে আটজন অপহরণকারী চারটি মোটর সাইকেলযোগে জোর করে তুলে নিয়ে যায়।

পরে জসিমের চাচা মানিরুল ইসলামের কাছে মোবাইলের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হা্জার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ কথা শুনে নাচোল থেকে মোটর সাইকেল নিয়ে রওনা হয় মনিরুল ইসলাম। সিটি হাটের কাছে আসলে অপহরণকারীরা বিভিন্ন রুট বদল করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১০টার দিকে পবা থানার ভালাম থেকে তাদের উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ।

এ বিষয়টি মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অপহরণের প্রায় আট ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভালাম এলাকা থেকে দুই অপহৃতকে উদ্ধার ও চারজন অপহরণকারীকে আটক করা হয়। সেই সাথে অপহরণ কাজে ব্যবহৃত তিনটি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ।

https://www.youtube.com/watch?v=QLKw5AMuYhw

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, র‍্যাব-৫ এর

পত্রিকা বিক্রেতা খুকির মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক

দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান

রাসিক নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ, শোক পালন করেননি কেউ

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন

Richard McClintock, a Latin scholar from Hampden-Sydney College

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা