রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৩, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
বনজ কুমারের মামলায় বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন

অনলাইন ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমারের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে আবেদন করে পুলিশ।  ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন সকালেই বাবুলকে কেরানীগঞ্জ কারাগার থেকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে আসা হয়। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ, সে বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকউশন বিভাগের উপকমিশনার জসিমউদদীন জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিতে বুধবার ওই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম।

আবেদনে বলা হয়, বাবুল আক্তার কারাগারে থাকাকালে কীভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত বিদেশে থাকা আসামি ইলিয়াসের কাছে সরবরাহ করেছেন এবং কার কার সঙ্গে কথা বলেছেন তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া কারাগারে থাকাকালে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে বাদীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানহানিকর ভয়েস রেকর্ড প্রস্তুত করেছেন কিনা, ইলিয়াসের প্রকাশিত ভিডিওর কণ্ঠ বাবুল আকতারের কিনা বা ভয়েস রেকর্ডের অপর প্রান্তে কে ছিলেন, তা জানা প্রয়োজন।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের পক্ষে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার ধানমণ্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের আসামি, তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ চারজনকে সেখানে আসামি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উৎসবে মাতলো পুরো এলাকা

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

রাজধানী সহ সারা দেশে মাংস সরবরাহ: ৩৭টি রোগাক্রান্ত ঘোড়া ও বিপুল মাংস জব্দ

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

রাজশাহীর দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

আজ শুক্রবার দেশে ফিরছেন মির্জা ফখরুল

সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন