Thursday , 13 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
সনি নিউজ
April 13, 2023 8:56 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা এম. তারেক নূরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্য।

দায়িত্ব গ্রহণ শেষে নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমাদের এই দপ্তরটা যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কিত সেহেতু আমরা চেষ্টা করে যাব শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করতে। তাদের প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করবো। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

শিশুকে বিদেশে পাচারের আশঙ্কা, স্ত্রী-শ্যালিকার বিরুদ্ধে আদালতে বাবার মামলা

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

রাজশাহীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, র‍্যাব-৫ এর

রাজশাহীতে ফের বেড়েছে পদ্মার পানি, বিপাকে ১৫টি চরের মানুষ

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

রাজশাহীর চারঘাটে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাবির ভর্তি পরীক্ষা: ৩ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল, ৫টিতে অতিরিক্ত কোচ