রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো: বেলাল (৩৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার মো: সনজুর আলীর ছেলে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২ টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা রুজু করে।

পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত কার্য শুরু করে। টেন্ডার লুটের ঘটনার পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি টিম গতকাল ১৫ মার্চ ২০২৫ দিবাগত রাত আড়াইটাই আসামি বেলালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে কবরস্থান ও ঈদগাহর দাবিতে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

চোরের পছন্দের তালিকায় রাজশাহীর অভিজাত পদ্মা আবাসিক এলাকা!

চোরের পছন্দের তালিকায় রাজশাহীর অভিজাত পদ্মা আবাসিক এলাকা!

রাজশাহীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী আটক

রাজশাহী নগরীতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে নাগরিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ

রাজশাহীতে কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প