সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৭, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করে।

রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এই একই দামে সোমবার (১৭ নভেম্বর) বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা)। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ২ লাখ ৪ হাজার ৩ টাকা), ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা) এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জেলা পরিষদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় শাহ্ মখদুম কলেজে ছাত্র রাজনীতি ও অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহীতে ইউএনডিপি’র সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

রাজশাহী নগরীতে ওয়ার্ড আ’লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

অবৈধ নির্বাচনগুলো বাতিল করা হবে: দুলু

বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!