বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: অহিদুল ইসলাম (৪৪), মো: মুক্তার হোসেন (৪২) এবং মো: আলমগীর (৩২)। বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে; রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিপুল ভোটের ব্যবধানে রাসিকে নির্বাচিত হলেন নৌকার মনোনিত প্রার্থী লিটন

রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে নতুন টুর্নামেন্ট: ভূমিমন্ত্রী

মিয়ানমারের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা

বৃক্ষরোপণের চেয়ে রক্ষা করা কঠিন: ভূমিমন্ত্রী মিনু

প্রযুক্তির সহায়তায় হারানো ৭৫ মোবাইল ফিরিয়ে দিল আরএমপি

সংসদ নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি

ইংরেজি নববর্ষের রাতে ২ বোতল মদসহ ২ যুবক গ্রেফতার 

আহত পুলিশ সদস্যদের প্রয়োজনে বিদেশে নেওয়া হবে: ডিএমপি কমিশনার

রাজশাহীতে বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান আর নেই

চাকরি জাতীয়করনের দাবিতে রাকাব-এসইসিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন