শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েট দুই দিনব্যাপী শুরু হয়েছে ইইই ডে

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ০১ ও ০২ ডিসেম্বর দুই দিনব্যাপী  রুয়েট ইইই ডে ২০২৩।
আজ শুক্রবার সকালে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত “রুয়েট ইইই ডে” উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়নে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, ইইই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন অংশ নেন।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়নে রুয়েট ইইই ডে উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রুয়েট ইইই ডে আয়োজক কমিটির সভাপতি ও  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল সেখ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. রবিউল ইসলাম, কেডিএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন, মালেয়শিয়ার কেবানসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নওশাদ আমিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রমূখ।

দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, ম্যাটল্যাব কনটেস্ট, রোবো ফাইট, সার্কিট অলিম্পিয়াড, ট্যাকট্রিক টুর্নামেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইন্ডাস্ট্রি উপদেষ্টা প্যানেল গঠন, সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন কারিগরি ও ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। ইইই ডে -তে দেশ ও বিদেশের প্রায় ৩০০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিবেন। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠিত হবে ০২ ডিসেম্বর ।

সনি ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব, রাজশাহীতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং

দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না যে আওয়ামী লীগ নেতাদের

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ৮ তরুণ তরুণী গ্রেফতার

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাসিক মেয়র

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী