মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপূজা-২০২৫: রাজশাহীতে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে এক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর, ২০২৫) সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান

​সভায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পূজা উদযাপনের বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​পুলিশ কমিশনার বলেন, “রাজশাহী নগরী শান্তি ও পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে আরএমপি তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।” তিনি আরও জানান, প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ বছর রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে এসব মণ্ডপকে সাধারণ, গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ—এই তিন ক্যাটাগরিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

​তিনি পূজা কমিটিগুলোকে প্রতিটি মণ্ডপে নিজস্ব নিরাপত্তা দল ও স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি সিসি ক্যামেরা, জেনারেটর/আইপিএস-এর ব্যবস্থা রাখার আহ্বান জানান। এছাড়া, গুজব প্রতিরোধ, হাউজি, জুয়া, ডিজে পার্টি, লাউড স্পিকারে গান বাজানো, পটকা, আতশবাজি, মাদক ও উগ্রতা পরিহার করার জন্য তিনি নির্দেশনা দেন। বেপরোয়া বাইকার, শব্দদূষণ, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সচেতনতায় এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর।

​সভায় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‌্যাব-৫, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামিক ফাউন্ডেশন, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশ নেন

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

মহাসড়কে দূর্ঘটনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

মোহনপুরে সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ, তদন্তে প্রশাসন

প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়ন নিয়ে দ্বন্দ্ব: বৈঠক ভণ্ডুল, কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

রাজশাহীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আ’লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

মহানগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার