শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৭, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাকে সশ্বরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করায় গত বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহী-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে কারণ দর্শানোর নোটিশ দেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যাখা দিতে তাকে রোববার বেলা ১১টায় তাঁর আদালতে তলব করেন।

নোটিশে বলা হয়, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে এসেছে যে ভোটের জন্য প্রচার করার আইনে নির্ধারিত সময়ের আগেই মু. সাঈদ নোমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ভোটের প্রচার করে যাচ্ছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

তাই কেন তার এমন কার্যক্রম নির্বাচনি পূর্ব অনিয়ম হিসেবে গণ্য করে এ ব্যাপারে সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য ওই প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজধানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার

আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না: ফখরুলকে ওবায়দুল কাদের

The meteoric rise of AMTD Digital’s shares has been likened been likened

বিশ্বে সংখ্যালঘুদের জন্য বাংলাদেশের মতো সহযোগিতা আর কোথাও নেই: র‌্যাব অধিনায়ক”

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা, কসাই পলাতক

বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি: তথ্যমন্ত্রী