Sunday , 11 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
October 11, 2026 7:41 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে এসকাফ সিরাপসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

গত ১০ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানা পুলিশের সহায়তায় মতিহার থানার খোঁজাপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে ও আকবর আলী ওরফে লিটন মিয়া (৩৫)-এর স্ত্রী বর্তমানে বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মোছা: শান্তা খাতুন (২৫)-এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে শান্তা খাতুন’কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মৃত আলম শেখের ছেলে ও শান্তার স্বামী লিটন কৌশলে পালিয়ে যায়। পরে শান্তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৯ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আকবর আলী ওরফে লিটন মিয়া দীর্ঘদিন ধরে তার স্ত্রী শান্তা খাতুনের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন ব্যারি শার্পলেস

১৯ নং ওয়ার্ডে থমথমেবস্থা ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ভোটারদের

লেজার রশ্মিতে চার্জ হবে স্মার্টফোন

রাজশাহীতে পবা দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ১১

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

জাতীয় পার্টি-আ.লীগ আসন সমঝোতা, নৌকার প্রার্থী প্রত্যাহার হচ্ছে: ওবায়দুল কাদের

রাজশাহীতে বৈশাখী টিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন