রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১১, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন অভিযোগ গঠন করেন আদালত।

ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আজ আদালতে আবেদন করে দুদক। বিচারক মো. রবিউল আলম আবেদন গ্রহণ করেছেন বলে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে বুধবার ড. ইউনূসকে শ্রম আইন লঙ্ঘন মামলা থেকে খালাস দেন আদালত।

দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করেন। পরে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

নগরীতে পূর্ব শক্রতার জের ধরে হামলা, ভাঙচুর ও অর্থ, স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

রাজশাহীতে চাঁদাবাজি ও অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী শহরকে সুন্দর ও নিরাপদ করতে সমন্বয় সভা

রাজশাহীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান পরিচালিত

দেশ কার তথ্য সঠিক, হাসিনা নাকি জয়ের!