• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৮

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

অনলাইন ডেস্কঃ গাজীপুর বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছে আরও ৫ জন। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়দেবপুর রেল স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৩:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮