Thursday , 27 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে বিএসটিআই’র অভিযানে অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা

প্রতিবেদক
sonynews
February 27, 2025 10:57 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের দায়ে ‘মামা ভাগিনা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ (সনদ) গ্রহণ না করে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ তৈরি ও বাজারজাত করছিল। পাশাপাশি তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করে।

বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত