রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিক বিহীন ৩২টি ভারতীয় মোবাইল উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার (২৩ ফেব্রæয়ারী) জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মালিকবিহিন মোবাইলগুলো উদ্ধার করে ৫৩ বিজিবি। গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে ৫টায় জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় মনাকষা বিওপির ্পকটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ৩২টি ভারতীয় মোবাইল মালিকবিহিন অবস্থায় উদ্ধার করে।

অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান আরো জানান, উদ্ধারকৃত মোবাইলগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত